চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারমুখী চলন্ত ট্রাকের উপর গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পদুয়া ইউনিয়নস্থ নয়াপাড়ায় আরকান সড়কে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মুহাম্মদ মিজান। সে কক্সবাজার জেলার বদরখালী এলাকার কামাল হোসেনের পুত্র। পেশায় মাছ ব্যবসায়ী। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য মো. শাব্বির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি চলন্ত একটি মিনিট্রাকের উপর মহাসড়কের পাশে থাকা একটি মরা […]