চট্টগ্রামের আনোয়ারার গহিরায় বঙ্গোপসাগরে দুই জেলের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি সাদা হাঙ্গর (গ্রেট হোয়াইট শার্ক) মাছ। শনিবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরার জেলেরা বিশাল আকারের এ মাছটি নিয়ে উঠান মাঝির ঘাট এলাকায় উপকূলে ফিরে আসে। এই মাছটি এক নজর দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। পরে আলমগীর নামের এক মৎস্য ব্যবসায়ী মাছটি ৩২ হাজার টাকায় ক্রয় করে চট্টগ্রাম শহরের মাছের আড়তে নিয়ে যায়। জেলে মো. ইকবাল জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য জাল বসায়। […]