চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকসহ মো. বেলাল হোসাইন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকায় এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। গ্রেপ্তার মো. বেলাল হোসাইন নলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মৈশামুড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। ইউএনও বলেন, বেলাল নামে এক ব্যক্তিকে ইয়াবা বহনরত অবস্থায় পুলিশ হাতে গ্রেপ্তার কবে। এসময় সে স্বেচ্ছায় দোষ স্বীকার করে […]