চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজারে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বুধবার ভোরে উপজেলার কদমরসুল বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ড সূত্রপাত হলে তা মুহুর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে ৪০ টি দোকানে। এতে বেশিরভাগ দোকানের সর্বস্ব পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী শাহ আলম বলেন, আজ দুইটি বিয়ে অনুষ্ঠানের ফার্নিচার […]