পাঁচ দিনের টানা বর্ষণ ও উজান থেনে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙ্গে নতুনভাবে কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে তিন উপজেলার ২৫টি ইউনিয়ন দুটি পৌরসভাসহ পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চকরিয়া-পেকুয়া ও মাতামুহুরী উপজেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চকরিয়ায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। জানা গেছে, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় শুক্রবার সকালে নৌকা ডুবে ঝর্ণা বেগম […]