চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৪ অক্টোবর, ২০২৬ | ৭:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইছাপুর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

জানা যায়, ইছাপুর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে মেসার্স তৈয়ব ব্রাদার্স ও মেসার্স ইলিয়াস অ্যান্ড ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট