চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আনোয়ারায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

৪ অক্টোবর, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

আনোয়ারায় গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে আবুল হাশেম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম ওই এলাকার মৃত আহমদ নূর মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির একটি গাছের ডাল কাটতে ওঠেন আবুল হাশেম। ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আবুল হাশেমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। গাছ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি জানতে পেরে থানায় খবর দেওয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট