টানা ভারী বর্ষণে সৃষ্ট বিরূপ পরিস্থিতি এবং দুর্ঘটনার আশঙ্কায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই (রবিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পর্যটক ও সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি […]