কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ । এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফ থানার মহেশখালীপাড়া পুরুল্লার ঘাট এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার তিন রোহিঙ্গা হলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭ এর বাসিন্দা ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮ এর বাসিন্দা নূর আলম (২৭) এবং একই ক্যাম্পের জেবর মুল্লুক (৫০)।
রবিবার বিকালে কক্সবাজার এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া পুরুল্লার ঘাট এলাকায় মেরিন ড্রাইভ সড়কে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















