মোটরসাইকেলের সামনে লাগানো ছিল ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা প্রেস স্টিকার। পাচার করা হচ্ছিল ইয়াবা। মোটরসাইকেলের কাঠামোর ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড়ে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ […]