চট্টগ্রাম সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

অপহৃত রোহিঙ্গা যুবককে দুই ঘণ্টায় অক্ষত উদ্ধার

অপহৃত রোহিঙ্গা যুবককে দুই ঘণ্টায় অক্ষত উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৫ অক্টোবর, ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে সশস্ত্র ডাকাত দলের হাতে অপহৃত সৈয়দ আমিন (৩৪) নামের এক রোহিঙ্গা শরণার্থীকে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের ২৭ নম্বর জাদিমুড়া ক্যাম্পের বি/৪ ব্লকের একটি চায়ের দোকানের সামনে থেকে ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাত দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। অপহৃত যুবক ওই ক্যাম্পের বি/১৩ ব্লকের বাসিন্দা ইন্না আমিনের ছেলে।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, অপহরণের বিষয়টি জানতে পেরে এপিবিএনের একটি দল রোহিঙ্গা ক্যাম্প ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকায় তাৎক্ষণিক অভিযান শুরু করে। বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পায়। পরবর্তীতে অপহৃত সৈয়দ আমিনকে ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায় সশস্ত্র ডাকাত দল।

অভিযানকারী দল পাহাড়ি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে রাত ১১টা ৪০ মিনিটে পরিবারের কাছে সুস্থ ও অক্ষত অবস্থায় হস্তান্তর করে।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট