রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে লাইটিং’র কাজ করতে গিয়ে মনির হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম সিকদার বাড়িতে লাইটিংয়ের কাজ করার সময় সিঁড়ি থেকে মাটিতে ছিটকে পড়েন নিহত মনির হোসেন। পরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। নিহত মনির হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা গ্রামের খুরশিদ আলমের ছেলে। নেজাম ডেকোরেটার্স নামে একটি প্রতিষ্ঠানে […]