চট্টগ্রাম সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে পাচারকালে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে পাচারকালে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ সংবাদদাতা 

৫ অক্টোবর, ২০২৬ | ৫:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সীমান্তে নাফ নদী দিয়ে পাচারের সময় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মো. ইদ্রিস (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
সোমবার (৫ অক্টোবর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে জালিয়াপাড়ার নাফ নদী সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন বিজিবি ও এসআরবি। পরে আজ ভোরে মিয়ানমার থেকে আসা কয়েকজন ব্যক্তিকে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এসময় তাদের চ্যালেঞ্জ করা হলে তারা পার্শ্ববর্তী কেওড়া বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় মো. ইদ্রিস (৪০) নামে একজনকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ও ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। 
পূর্বকোণ/রাকিব 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট