চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা জয়শ্রী মুহুরী (৪৩) কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে এক ছেলে সন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জয়শ্রী মুহুরী পৌরসভার দক্ষিণ জলদি গ্রামের বাসিন্দা উত্তর জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশের স্ত্রী।
জয়শ্রী মুহুরী বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অকাল মৃত্যুতে বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক কল্যাণ সমিতি, গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পূর্বকোণ/নুসরাত

















