বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুটি স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) ও আরিফ উল্লাহ নামে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে আলী হোসেনের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরিফ উল্লাহর মুখে গুরুতর জখম হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা ও সাড়ে ১০টায় উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮-৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। স্থানীয়রা জানান, […]