রাউজানে দুইপক্ষের মধ্যে দু’দফায় মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে প্রথমে সদরের উপজেলা চত্বরে, পরে মুন্সিরঘাটায় এ ঘটনা ঘটে। উত্তরজেলা বিএনপির আহবায়ক, রাউজানের সাবেক সাংসদ গোলাম আকবর খোন্দকার সমর্থিত উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন ‘আমারা রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নবাগত ইউএনওর সাথে বেলা ১১টার দিকে সৌজন্যে সাক্ষাত করতে যাই। সাক্ষাতশেষে নেতাকর্মীরা ফেরার পথে উপজেলা […]