চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজি অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আন্তঃজেলা চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭)।
রবিবার (২ আগস্ট) দুপুরে পটিয়া পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রাসেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সদস্য বলে জানায়। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। এ ঘটনায় পটিয়া থানায় মামলার পর গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/পিআর















