চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রামে সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন- পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার।

 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট