ক’দিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের একটি আমন্ত্রণপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। নতুন প্রতিবেদন অনুযায়ী, অপেক্ষার পালা শেষ। আগামী সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দু’জনে।
রোনালদো তার জন্ম ও বেড়ে ওঠা দ্বীপে বাগদত্তা জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। এই যুগল পর্তুগালের মাদেইরাতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দ্বীপের রাজধানী ফুনচালের ক্যাথিড্রালটি আগামী শনিবার একটি জমকালো বিয়ের জন্য বুক করা হয়েছে।
ফুনচালে জন্ম ও বড় হওয়া ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা ও ৩২ বছর বয়সী মডেল জর্জিনা সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কাছের পাঁচ তারকা বিশিষ্ট ‘সাভয় প্যালেস’ হোটেলটি বুক করেছেন। স্থানীয় রীতি অনুযায়ী সেখানে বিয়ের অনুষ্ঠান সাধারণত বেলা তিনটায় শুরু হয়। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে।
প্রসঙ্গত, ২০১৬ সালে স্পেনীয়-আর্জেন্টিনীয় বংশোদ্ভূত জর্জিনার সঙ্গে রোনালদোর সাক্ষাৎ হয় এবং গত আগস্টে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। গত সপ্তাহে মায়োর্কায় একটি ইয়টে ওঠার সময় এই দম্পতিকে হীরের আংটি পরা অবস্থায় দেখা গেছে। রোনালদো এর আগে বলেছিলেন যে বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি ও জর্জিনা বিয়ে করার পরিকল্পনা করেছেন। বিশ্বকাপে গত মাসে শেষ পর্যন্ত বিজয়ী হওয়া স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্ট্রাইকার বলেছিলেন, আমি চ্যাম্পিয়নদের ট্রফি নিয়ে আমার বিয়েতে পৌঁছানোর আশা করি। আমি তাকে বিয়ে করতে যাচ্ছি কারণ আমার বিশ্বাস এটাই সঠিক সময়। সে আমার সন্তানের মা বলেই নয়, কারণ তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। রোনালদো আরও জানান, জর্জিনাই একমাত্র নারী যাকে ডেট করার পর স্থায়ীভাবে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
পূর্বকোণ/কিরণ















