চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩ আগস্ট, ২০২৬ | ৫:৫৯ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাম তালুকদার বাড়ির মো. জহির আহমদের ছেলে।

‎সোমবার (৩ আগস্ট) বিকালে পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই উত্তর পোমরা মালিহাট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ওই শিক্ষার্থীর মা রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজিম উদ্দীন তালুকদারের নেতৃত্বে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইমন একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবে না মর্মে লিখিত অঙ্গীকার করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এনিয়ে দুই পরিবারের সদস্যরা আপোসের মাধ্যমে ওই শিক্ষার্থীকে কোন প্রকার ইভটিজিং, কুপ্রস্তাব, কটুক্তিসহ কোন প্রকার হুমকি দিবেনা বলে অঙ্গীকার করে। 

‎স্থানীয়রা বলেন, নীরব ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের সদস্যদের মতে, ইমন কর্মসংস্থানের উদ্দেশ্যে ভবিষ্যতে প্রবাসে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন।

 

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে নীরব লিখেছেন, মানুষের মৃত্যু হয় কিছু কারণে অকারণে। কিন্তু আমার মৃত্যু হবে একটা নারীর কারণে, তার ফ্যামিলির কারণে।

 

অপর একটি স্ট্যাটাসে ব্যক্তিগত সম্পর্ক, মানসিক কষ্ট ও হতাশার কথাও লিখেছিলেন তিনি। দিয়েছিলেন কয়েকটি প্রেমিকার সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি। পাশাপাশি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও তোলেন। তবে ওই অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজের রহমান জানান, ‎খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।


‎‎রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, কিছুদিন আগে ইমনের বিরুদ্ধে ইভটিজিংয়ের একটি অভিযোগ উঠেছিল। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট