চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০২৬ | ১:৪৩ অপরাহ্ণ

৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দলটির নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।

 

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

তিনি বলেন, উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার নিয়োজিত একটি আইন প্রতিষ্ঠান কাজ করছে এবং প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে সরকার কূটনৈতিক ও আইনি-দুই পথেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট