কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে টানা দুই ঘণ্টা (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এদিকে কলেজে কর্মরত শিক্ষক, কর্মচারীরা কলেজ ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার মধ্যে অধ্যক্ষ পদত্যাগ না করলে ফের মহাসড়ক অবরোধ করবে বলে শিক্ষার্থীরা জানায়। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টা হতে এ অবস্থান কর্মসূচি চলছে। এতে তীব্র যানজট দেখা দেয়। শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের ফলে কক্সবাজার ও চট্টগ্রামমুখী দূরপাল্লার পর্যটকবাহী গাড়ি ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পরবর্তীতে […]