চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ৩ শতাধিক বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ৩ শতাধিক বাংলাদেশি

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০২৬ | ৩:০৯ অপরাহ্ণ

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া। আগামী ৬ আগস্ট তাদের দেশে প্রত্যাবর্তন করা হতে পারে।

 

রবিবার (২ আগস্ট) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ‌্য জানিয়েছে।

 

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সম্প্রতি লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে লিবিয়া সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে আসছে।

 

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী ৬ আগস্ট স্বেচ্ছায় নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে ত্রিপলী থেকে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট