চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় জেলা পুলিশের সহযোগিতা চাইল আইএসপিএবি

ডেভিড ইমন গ্রেপ্তারে জেলা পুলিশকে অভিনন্দন

ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় জেলা পুলিশের সহযোগিতা চাইল আইএসপিএবি

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০২৬ | ৪:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমকে অভিনন্দন জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বৈধ ইন্টারনেট ব্যবসার সুরক্ষায় জেলা পুলিশের চলমান উদ্যোগের প্রশংসা করেছে সংগঠনটি।

 

আজ রবিবার (৩ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজীব শাহরিয়ার রুবেল। এ সময় সদস্য মিরাজ মোর্শেদ, সদস্য সিয়াম ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে প্রতিনিধি দল ডেভিড ইমন গ্রেপ্তারে জেলা পুলিশকে অভিনন্দন জানিয়ে সন্ত্রাস দমনে গৃহীত পদক্ষেপের প্রশংসা করে। তারা বলেন, এ ধরনের অভিযানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশও আরও স্থিতিশীল হবে।

 

এ সময় আইএসপিএবি নেতারা জেলার ডিজিটাল অবকাঠামো ও বৈধ ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। তারা বলেন, ডিজিটাল অবকাঠামো ও সেবা সুরক্ষিত রাখতে কার্যকর মনিটরিং এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে কোনো অপরাধী চক্র অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে হয়রানি করতে না পারে।

 

জবাবে পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেন, জেলা পুলিশ সবসময় বৈধ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

 

সাক্ষাৎ শেষে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগ জেলার গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো ও গ্রাহকদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে জেলা পুলিশের সঙ্গে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট