একে একে স্বজনরা সবাই এসে পৌঁছালো বরের বাড়িতে। সবই ঠিকঠাক। অপেক্ষা শুধু দুপুর গড়ালেই ঢাকঢোল পিটিয়ে কনের বাড়ি গিয়ে ভোজনের স্বাদ নেওয়ার। কিন্তু সেই অপেক্ষা চিরতরে থেমে গেল একটি চমকপ্রদ ঘটনায়। বর পক্ষের লোকজন গাড়িতে উঠার মুহূর্তেই খবর এলো বিয়ের আগের রাতে কনে পালিয়ে গেল তার সত্যিকারের ভালোবাসার মানুষের সঙ্গে। শুক্রবার (২৪ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘিরে দ্বীপজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বর পক্ষের লোকজন জানায়, উপজেলার উত্তর বড়ঘোপ এলাকার কনের সাথে উত্তর […]