চট্টগ্রাম শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে উত্তেজিত জনতা বাড়ি ঘেরাও, আটক চাচা-ভাতিজির কারাদণ্ড

বোয়ালখালীতে উত্তেজিত জনতার বাড়ি ঘেরাও, আটক চাচা-ভাতিজির কারাদণ্ড

বোয়ালখালী সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৬ | ৬:৩৬ অপরাহ্ণ

মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বোয়ালখালীতে উত্তেজিত জনতা একটি বাড়ি ঘেরাও করলে পুলিশ মাদক ব্যবসায়ী নারীসহ দুইজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মসজিদ ঘাটা এলাকার আবু সৈয়দ সওদাগর বাড়ির আবুল কাশেমের ঘরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলেন এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা আবুল কাশেমের ছেলে কাউছারের ঘর ঘিরে ফেলে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাউছারের বোন মোছাম্মৎ রাশেদা আক্তার (৩৯) এবং কাউছারের চাচা কুতুব উদ্দিন (৫৬)কে আটক করে।

 

এরপর তাদের ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট