চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চিকিৎসায় উন্নতির দিকে মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুদিন

চিকিৎসায় উন্নতির দিকে মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুদিন

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০২৬ | ৪:২৫ অপরাহ্ণ

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির দিকে। বর্তমানে তাকে সেখানে মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দেশে ফিরতে আরও কিছুটা সময় লাগবে।

 

গত ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতির কারণে মির্জা আব্বাসকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখান থেকে ১৪ এপ্রিল তাকে স্থানান্তর করা হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে।

 

উল্লেখ্য, ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ মির্জা আব্বাস জ্ঞান হারান। অবস্থা উন্নত না হলে ওই দিন রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট