চট্টগ্রাম শনিবার, ০১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ভাড়ার ঘর থেকে পিস্তল-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ভাড়ার ঘর থেকে পিস্তল-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১ আগস্ট, ২০২৬ | ৩:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মো. সোহেল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় মিয়াখান নগর এলাকার ময়দার মিল মোড়ে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের পরিদর্শক আফতাব হোসেন। তিনি জানান, ভাড়া বাসায় ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তলসহ গুলি বিক্রির উদ্দেশ্যে রাখার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভিযান চালিয়ে মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি জানান, ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের আইফোনের বক্স থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ) ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। উদ্ধার আলামত জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট