চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই পদযাত্রার প্রচারণা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংগঠকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানার দক্ষিণ পাশে ফরহাদ-নোমান ভবনের সামনে এ ঘটনা ঘটে। মারধরে এনসিপির বাঁশখালীর সংগঠক তানভীর কাদের সিকদার (২৩) আহত হয়েছেন। তানভীর উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফজলুল কাদের সিকদারের ছেলে। স্থানীয়রা জানায়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী কক্সবাজারের চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বক্তব্য দেন। এ বক্তব্যের […]