কক্সবাজারে জেলা বিএনপির গণমিছিল ও পথসভায় অংশ নিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা গেছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর (৬৫)। রবিবার (২০ জুলাই) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত প্রবীণ এই নেতা এদিন বিকেলে নিজের সহযোদ্ধাদের নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত গণমিছিল ও পথসভায় অংশ নেন। সেখানে তিনি বক্তব্যও রাখেন। এরপর গণমিছিলে ব্যানার হাতে সম্মুখ সারীতে থাকা অবস্থায় সৈয়দ নূর […]