কক্সবাজারের চকরিয়ায় বাস ও জিপ সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ সময় চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়ার আবদুল গনি সওদাগরের ছেলে। তিনি ভোগ্যপণ্যসামগ্রী কোম্পানির সেলসম্যান ছিলেন। মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মেহেদী হাসান জানান, সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মালুমঘাট এলাকায় পৌঁছলে বিপরীতমুখী জীপ […]