চট্টগ্রামের সন্দ্বীপে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট) রাত ১১টায় উপজেলার হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, ‘স্বাধীন’নামের এক কিশোরের নেতৃত্বে একটি কিশোর গ্যাং ব্যবসায়ী আকবরের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, হরিশপুরসহ সন্দ্বীপের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। আধিপত্য বিস্তার, মারামারি […]