চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে চুরির মামলায় দুই রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফে চুরির মামলায় দুই রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৬ | ৪:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে চুরির মামলায় অভিযুক্ত দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হামিদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (২৪) এবং মো. ইসমাইলের পুত্র মো. ইয়াছের (২৭)।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

টেকনাফ-১৬ এপিবিএন অধিনায়ক মো. কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, টেকনাফ মডেল থানার একটি চুরি মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এপিবিএন অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট