বন্ধুদের সঙ্গে বাস ভাড়া করে কক্সবাজারে ঘুরতে গিয়ে সেই বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ধ্রুবজিৎ রায় আপন (২৬) নামে এক যুবক। পুলিশ বলছে, চলন্ত বাসটি হঠাৎ ‘বাউলি’ দিলে দরজায় দাঁড়িয়ে থাকা ওই তরুণ রাস্তায় পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাকে উদ্ধারের পরিবর্তে লাশ সড়কে ফেলে বাস নিয়ে চলে যান সফরসঙ্গীরা। রবিবার (২৩ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে সি-সাইড ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ধ্রুবজিৎ রায় নারায়ণগঞ্জের বাসিন্দা। নারায়ণগঞ্জের ফতুল্লার ডায়নামিক […]