চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষকের দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার সরফভাটা মীরেরখীল সিঙ্গাপুর এলাকার রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তের গহীন বন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা মীরেরখীল ১ নম্বর স্লুইসগেট এলাকার মো. রফিকুল ইসলাম বক্কর ছেলে। তিনি গরু ছাগল পালন ও কৃষিকাজ করতেন।
এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, শুনেছি আবাদ করা ধান হাতির আক্রমণ থেকে রক্ষা করতে রাতে পাহাড়া দিতে বিলে অবস্থান করছিলেন কৃষক নেজাম। রাতের কোন এক সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দুই হাত কেটে দেয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর


















