চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

চন্দনাইশে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৬ | ১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

 

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাটের উত্তর খানদিঘি শিকারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, বাসটি মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাটের উত্তর খানদিঘি শিকারিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। বাসটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট