চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু  

হাটহাজারীতে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু  

হাটহাজারী সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৬ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে সজিব ধর (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 
 
 
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বণিক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সজিব ধর একই এলাকার সমির ধরের পুত্র।
 
 
স্থানীয় বাসিন্দা বনিক জানান, সজিব দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়। তার মৃগীরোগ ছিল। দীর্ঘ সময় পরও স্নান সেরে বাসায় না ফেরায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা সজিবকে খুঁজতে থাকেন। এসময় পুকুর পাড়ে সজিব ধরের পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে তারা পুকুরে তল্লাশি চালিয়ে সজীবকে উদ্ধার করেন। দ্রুত তাকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, সজিব ধর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
 
 
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট