চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গ্যারেজে থাকা দুই হাজার লিটার ধারণক্ষমতার কমপ্রেসড এয়ার রিসিভার ট্যাংক (হাওয়ার ট্যাংক) বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এতে ইউনুস (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গ্যারেজের মালিক ইমন হোসেনও আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজসহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় ট্যাংকটি বিকট শব্দে প্রায় ৫০ ফুট ওপরে উঠে গিয়ে […]