চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে উদ্ধার হওয়া হাত বাঁধা সেই অজ্ঞাতনামা লাশটি ছিলো এক অটোরিকশা চালকের। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে একদল দুষ্কৃতিকারী কৌশলে তাকে নির্মমভাবে হত্যা করে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ গভীর অনুসন্ধান চালিয়ে সেই হত্যা রহস্য উৎঘাটন শেষে ৫ হত্যাকারীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (৮ আগস্ট) ৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গ্রেপ্তারকৃতরা হল- নোয়াখালী সেনবাগ থানার কানকিরহাট কেশারপাড়ার মো. কামাল হোসেনের ছেলে মো. শাহাদাৎ হোসেন (২০), মিরসরাই নিজামপুর কলেজ এলাকার রবিউল হোসেনের ছেলে মো. […]