অতিবৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় বান্দবানের লামা উপজেলা শহর এখন পানির নিচে। উপজেলায় বিগত দিনের সবচেয়ে বড় বন্যার রেকর্ড ১৯৮৭ ও ১৯৯৭ কে হার মানিয়েছে এবারের বন্যার পানির স্তর, এমনটা দাবি করছে স্থানীয়রা। গত ৫ দিনের টানা বৃষ্টিতে আজ সোমবার (৭ আগস্ট) সকাল থেকে বান্দরবানের লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে ও পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। এদিকে টানা বৃষ্টির ফলে শতাধিক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। লামা পৌরসভার ৪ […]