চট্টগ্রামের ফটিকছড়িতে দু’পক্ষের বিরোধের জের ধরে নয়ন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় বেলাল (২৮) নামে এক যুবক আহত হয়েছে। নিহত নয়ন দক্ষিণ খিরাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জাবেদুল আলমের ছেলে। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টায় ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আধারমানিক গ্রামের কুলালপাড়া সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। একাধিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সর্তা খালের উজান থেকে পানির সঙ্গে কিছু দামি কাঠ ভেসে আসছিল। এসব কাঠ সংগ্রহ করতে খালের কমিটিহাট অংশে […]