কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে অপহরণ ও মানবপাচার চক্রের অন্যতম দুই মূলহোতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় উখিয়ার মরিচ্যা ও পালংখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (৪৬) ও পালংখালী ইউনিয়নের নাজির হোছনের ছেলে জিয়াবুল হক (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। তিনি […]