চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বড়ুয়া পাড়ায় নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অন্নয় বড়ুয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে শীলকূপ ইউনিয়নের নিজে বাড়িতে বিদ্যুৎ তারে জড়িয়ে তার মৃত্যু হয়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিনাত শারমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে কিশোর অন্নয় বড়ুয়ার মৃত্যু হয়েছে। নিহত অন্নয় বড়ুয়া শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব […]