চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের চাপায় মাহমুদুল করিম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল করিম বাশঁখালী উপজেলার চন্দ্রপুর এলাকার ফজলুল করিমের ছেলে। পটিয়া ক্রসিং হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে মাহমুদুল করিম চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় মনসা চৌমুহনী এলাকায় একটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে ডুকে পড়ে। এ সময় […]