চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মহাসড়কে ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানো ও নাশকতাকারীদের অর্থের দুই যোগানদাতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রেজাউল করিম (৩০) ও নূরুল আবসার চৌধুরী (৫০)। র্যাব জানায়, গত ১ নভেম্বর সীতাকুণ্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনদিনের অবরোধ চলাকালীন নাশকতাকারীরা ককটেল বিস্ফোরণ এবং রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা একটি লরিতে ভাঙচুর চালায়। পরে নাশকতাকারীরা পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে […]