কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন বিষয়ে হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে প্রশাসনিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (১ জুন) পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের প্রেক্ষিতে দেওয়া আদেশ অনুযায়ী পূর্বের একটি স্মারকের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। জানা যায়, পূর্বে শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্বে থাকা মো. কামাল হোসাইন বিগত ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী […]