চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে মদ কারখানা ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

কাপ্তাইয়ে মদের কারখানার সন্ধান, ৬ লাখ টাকার মদ-সরঞ্জাম জব্দ

কাপ্তাই সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৫৬ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাইয়ে মদের কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করেছে বিজিবি।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বৈরাগীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।

অভিযানে মদ তৈরির ৩টি জেনারেটর, ১২টি প্লাষ্টিক ড্রাম, ১৫০টি সিলভার হান্ডি, রাসায়নিক উপকরণ এবং ৩০ লিটার মদ জব্দ করা হয়েছে। একইসঙ্গে ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার মালামালের মূল্য প্রায় পাঁচ লাখ ৯১ হাজার টাকা। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অভিযান তত্বাবধান করেন বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিম।

পূর্বকোণ/আদর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট