কক্সবাজারের উখিয়ায় অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে মো. মানিক (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের জামবাগান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জামবাগান এলাকার বাসিন্দা মো. এখলাসের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ ঘরের একটি মাটির দেয়াল ধসে পড়ে। সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেয়ালটি আগে থেকেই নরম ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। দেয়াল ধসে পড়ার […]