চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামি করার দায়ে দুই যুবককে কারাদণ্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাজাপ্রাপ্ত জয় দে (২৬) উপজেলার পূর্ব শাকপুরা গ্রামের মৃত বাবুল দে’র ছেলে এবং রাজীব নাথ (২৮) সারোয়াতলী উত্তর কঞ্জুরী গ্রামের মৃত রতন নাথের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, মাদক সেবনের দায়ে জয় ও রাজীব নাথকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
পূর্বকোণ/এএইচ


















