চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাথায় গাছ পড়ে আহত হওয়ার ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মাতব্বর (২০)। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সাইফুল ইসলাম উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর দরবারী বাড়ির সিরাজুল ইসলাম মাতব্বরের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিহতের চাচাতো ভাই বখতেয়ার মাতব্বর জানান, গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঝড়ের কবলে ভেঙে যাওয়া গাছ কাটার সময় পাশে দাঁড়িয়ে থাকা সাইফুলের মাথায় সজোরে গাছের […]